আপডেট : ০৮ June ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রেহেনা (২৩) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মোস্তাফা মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেহেনা যশোর জেলার কিবরিয়ার স্ত্রী। সে স্বামীর সাথে মূলাইদ গ্রামের মোস্তাফার বাড়িতে ভাড়া বাসায় থেকে ফার্মেসির ব্যবসা করতো।ঘটনার পর থেকে স্বামী পলাতক। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে রেহেনার সঙ্গে কিবরিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে সন্তান রয়েছে। স্থানীয়রা আরও জানায়, মোস্তফা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করতেন কিবরিয়া। ফার্মেসির ভেতরই থাকতেন তিনি। স্ত্রী থাকতেন অন্য জায়গায়। তিন দিন আগে রেহেনা আসেন স্বামীর কাছে। স্বামীর সঙ্গে ফার্মেসিতেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকে ওই ফার্মেসি বন্ধ ছিল। সন্ধ্যায় পাশের দোকানদার সোহেল বন্ধ ফার্মেসির ভেতরে বাতি জ্বলতে দেখে মার্কেটের মালিককে জানান। সন্ধ্যায় মার্কেটের মালিক মোস্তফা ফার্মেসির ভেতর নারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ওই ফার্মেসির তালা ভেঙ্গে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কিবরিয়া তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। পরে ফার্মেসিতে মরদেহ রেখে পালিয়ে যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১