আপডেট : ০৬ June ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি: রেকর্ডগড়া জয় পেলেন আলোচিত ‘চা কন্যা’ খাইরুন রেকর্ডগড়া জয় পেলেন আলোচিত ‘চা কন্যা’ খাইরুন আক্তার । গতকাল বুধবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি রেকর্ডগড়া প্রায় (৬৪ হাজার) ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তবে ‘চা কন্যা’ খাইরুন আক্তার বিজয়ী হলেও ধরাশায়ী হয়েছেন চা পূত্র উজ্জল কুমার দাশ। তিনি প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। মহিলা ভাইস চেয়ারম্যন পদে চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীক নিয়ে ৭৬হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীকে ১২হাজার ২১ ভোট, আবিদা খাতুন ফুটবল প্রতীকে পান ৮৮৭৩ ভোট, পারুল আক্তার পদ্মফুল প্রতীকে পান ৩১৩৮ ভোট, ইয়াসিন আক্তার মুক্তা বৈদ্যুতিক পাকা প্রতীকে ৪১৬৮ ভোট। অপর দিকে, ভাইস চেয়ারম্যান পদে চা পূত্র উজ্জল কুমার দাশ প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ আব্দুল কাইয়ূম তরফদার মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল কুমার দাশ বই প্রতীকে পান ১৯হাজার ৫১ ভোট। এছাড়াও মাওলানা মুখলেছুর রহমান টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯১৬ ভোট, মোঃ লূৎফুর রহমান চশমা প্রতীকে পান ১৭ হাজার ৮৭৬ ভোট, মোঃ শাহাজাহান তালা প্রতীকে পান ১২ হাজার ৮৮১ ভোট, , কবির মিয়া খন্দকার টিউবওয়েল পান ৩ হাজার ৮৫৫ ভোট, আজিজুল হক তরফদার উড়োজাহাজ ৩ হাজার ৭৩৮ ভোট পান। বিজয়ের পর খাইরুন আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন- আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমি চুনারুঘাট উপজেলা নির্বাচনে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। নির্বাচনের এই বিজয় আমার একার নয়, এই বিজয় পুরো চুনারুঘাট উপজেলা বাসীর। আপনাদের পরিশ্রম বৃথা যায়নি, আপনারা সবাই যে যেখান থেকে যে যেভাবে নিজ অবস্থান থেকে আমাকে সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন সকলের প্রতি চির কৃতজ্ঞ আমি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দেওয়া কথা যেন রাখতে পারি। উল্লেখ্য, মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০৮ জন, প্রদত্ত ভোট ১ লাখ ৮ হাজার ৮৫০ ভোট, শতকরা হার ৪৩.৭৩%।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১