আপডেট : ০১ June ২০২৪
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রিউলা গ্রামের মো. আব্দুস সাত্তার সরদারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছেন কতিপয় সন্ত্রাসী। সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকির পর পরিবার নিয়ে আব্দুস সাত্তার নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি তিনি আশাশুনি থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তিনি জবর দখলকারি মো. সাইনুর, মো. আছা, মো. মামুন (পিতা: মৃত আব্দুল কাদের) এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার আদালত কর্তৃক আব্দুর সাত্তার সরদারের পক্ষে রায় দিয়েছেন। ওই সম্পত্তি জবর দখলের বিরুদ্ধে আদালত স্থগিতাদেশ জারি করেছেন। বর্তমানে আব্দুর সাত্তার সরদার প্রতিপক্ষের নানা হুমকির মুখে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি সংশ্লিস্থ কর্তৃপক্ষের কাছে পরিবারের নিরাপত্তা চেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১