আপডেট : ৩০ May ২০২৪
গাজীপুর মহানগর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সদস্য নিহত হয়েছে। নিহত পরিবহণ শ্রমিকের নাম মোঃ মাহফুজ মিয়া (৩৩)। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বৃহস্পতিবার সকাল ৭ টায় জয়দেবপুর চান্দনা চৌরাস্তা ঢাকা টু ময়মনসিংহগামী মহাসড়কে মায়ের দোয়া হোটেল এন্ড রেস্তোরাঁ এর সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বাসন থানার এস আই সাইফুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে এসেছি। এস আই সাইফুল ইসলাম জানায়,জয়দেবপুর চান্দনা চৌরাস্তা ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কে মায়ের দোয়া হোটেল এন্ড রেস্তোরাঁ এর সামনে ফ্লাইওভারের নিচে আজ সকাল ৭ টা সময় অজ্ঞাতনামা গাড়ির চালক ময়মনসিংহ রোডে গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য মোঃ মাহফুজ মিয়া (৩৩) কে ধাক্কা দিয়ে শরীরের ওপর দিয়ে গাড়ি চাকা উঠিয়ে দেয়। এতে শ্রমিক মাটিতে পড়ে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, জানান পুলিশের এই উপ পরিদর্শক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১