বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২৪

তৃতীয় দফায় যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে


যশোর প্রতিনিধি:

তৃতীয় দফায় যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

দুই উপজেলার ,অভয়নগর ও বাঘারপাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. উবায়দুজ্জামান জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩২২৮ জন। সকাল ১০টা পর্যন্ত অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় এ কেন্দ্রে ২৯০ জন ভোটার ভোট দিয়েছেন বলে তিনি জানান। দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অভয়নগরে ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পদে ভোটগ্রহণ হচ্ছে না। চেয়ারম্যান পদে বাঘারপাড়ায় ৬ জন এবং অভয়নগরে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারীদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই উপজেলাতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অভয়নগরে ২ লাখ ১৭ হাজার ভোটার ৮১টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া বাঘারপাড়ায় ১ লাখ ৮৯ হাজার ভোটার ৭০টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটগ্রহণ সম্পন্ন করতে দুই হাজার পুলিশ, ২ হাজার ৪শ' আনসার সদস্যের পাশাপাশি আরো ৫শতাধিক র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১