বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০২৪

বন্ধ মেট্রোরেল চলাচল


এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। একটি ট্রেন সচিবালয় স্টেশনে আটকা পড়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। শনিবার (২৫ মে) সন্ধ্যায় মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 শনিবার সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।


মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েক শ যাত্রী বের হয়ে যান। এক শিক্ষার্থী বলেন, উত্তরা (উত্তর) স্টেশনে যেতে সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার স্টেশনে উঠেছিলেন। কিন্তু ট্রেন না ছাড়ায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি তাঁর টিকিটের টাকা ফেরত পেয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনে মাইকে ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১