আপডেট : ১৮ May ২০২৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে শনিবার (১৮ মে) সকালে ‘লা ভিঞ্চি’ হোটেলের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ১০টায় লাগা আগুন ২০ মিনিট পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, হোটেলের পঞ্চম তলায় জেনারেটর কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১