আপডেট : ১৭ May ২০২৪
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। শুক্রবার (১৭ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, প্রতিনিয়ত সরকারের মদদে মিথ্যা মামলায় বিরোধী নেতাকর্মীদের জামিন না দিয়ে কারান্তরীণ করছে। অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১