বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় জিয়ারুল (৪৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সারে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল হক উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি বের হয়ে বাইসাইকেলযোগে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল । পথের মধ্যে বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত পাখিভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১