আপডেট : ১৭ May ২০২৪
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হলেন শিবালয় থানার মো. আব্দুর রউফ সরকার। বৃহস্পতিবার জেলা পুলিশ কনফারেন্স রুমে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা গেছে, গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে শিবালয় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি। খোঁজ নিয়ে আরও জানা গেছে, শিবালয় থানায় দায়িত্ব গ্রহণ করার পর থেকে ওসি মো. আ: রউফ সরকার থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারনে জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি পুরস্কারে ভূষিত হন। মূলত ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য নিয়মিত এ পুরস্কারের আয়োজন করে থাকেন মানিকগঞ্জ পুলিশ সুপার। পুরস্কার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) লাবনী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওসি আ: রউফ সরকার জানান, কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার একটা ভালো লাগার বিষয়। এ পুরস্কার আগামীতে তাকে আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তিনি তার থানা এলাকায় সবার নিরাপত্তার বিধানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা সচেষ্ট থাকবেন বলেও তিনি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১