আপডেট : ১৭ May ২০২৪
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী বিচ সংলগ্ন সুগন্ধা পয়েন্টের রাজ মণি রেস্তোরাঁর মালিক রফিকুল ইসলাম প্রকাশ রফিককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ট্যুরিস্ট পুলিশের একটি দল রাজ মণি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে। নিজ রেস্তোরাঁয় কর্মরত শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, বাংলাদেশের খবর এর অনলাইন ভার্সনে সংবাদটি প্রচারের পরই গ্রেফতার এড়াতে এদিক-ওদিক ছুটতে থাকে রফিক। রাতেই নিজ রেস্তোরাঁয় ডেকে নিয়ে যায়, অনিবন্ধিত স্থানীয় কয়েকটি ফেসবুক টিভির সাংবাদকদের। সেখানে নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে সে জানায়। এর কয়েক ঘণ্টা পরই পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রফিক কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। রফিকের গ্রেপ্তারের বিষয়টি জানার পরই রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ছুটে যায়। তারা পুলিশকে বুঝিয়ে রফিককে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। রাত সাড়ে ১২ টার দিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রফিককে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, গ্রেপ্তারের পর থানায় এসে অসুস্থ হয়ে পড়ে রফিক। এরপর পুলিশ সদস্যরা তার শরীরের প্রকৃত অবস্থা জানার জন্য হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সদর থানার ওসির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১