বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২৪

কালীগঞ্জে দুই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে যাত্রীদের মানববন্ধন


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের যাত্রী সাধারণ। শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে স্থানীয় সর্বস্তরের যাত্রী সাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা রাজধানী ঢাকার লাগোয়া হওয়া সত্তে¡ও এখানকার জনসাধারণের রাজধানীর সাথে যোগাযোগের ভালো কোন ব্যবস্থা নেই। সড়ক পথে ঢাকায় যাওয়ার সরাসরি কোনো গণপরিবহন না থাকার ফলে এই এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় চাকরীজীবিদের চরম ভোগান্তি ও জ্যাম অতিক্রম করে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।

যাত্রীরা আরো বলেন, স্থানীয় চাকুরিজীবী ও সাধারণ জনগণকে রাজধানী ঢাকার সাথে দ্রæত যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে তিতাস কমিউটার ট্রেন ব্যতীত অন্য কোনো ট্রেনের যাত্রা বিরতি আড়িখোলা স্টেশনে নেই। কিন্তু প্রতিদিন প্রায় ১ হাজার যাত্রী আড়িখোলা রেল স্টেশন হতে উঠা নামা করে। এছাড়াও আরো সহা¯্রাধীক যাত্রী ট্রেনের সুবিধা না পেয়ে বিকল্পভাবে ঢাকায় যাতায়াত করছে। সেক্ষেত্রে আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি আপ (৭৪৯) ও ডাউন (৭৩৮) এবং চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আপ (৮০১) ও ডাউন (৮০২) আড়িখোলা রেল স্টেশনে যাত্রা বিরতি স্থানীয় চাকুরিজীবী ও জনসাধারণরা উপকৃত হবে। ট্রেন দুটি আড়িখোলা রেলস্টেশনে যাত্রা বিরতি করলে সরকার আর্থিকভাবে ও লাভবান হবে বলে যাত্রীরা দাবি করেন।

উল্লেখ্য, এ বিষয়টি জানিয়ে স্থানীয়ভাবে সকল শ্রেণি-পেশার মানুষের গণস্বাক্ষর নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা পরিচালকের বরারব একটি আবেদন পাঠানো হয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১