আপডেট : ১৬ May ২০২৪
লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকার মালামাল । বৃহস্পতিবার দুপুরে হঠাৎ লাগা আগুন মহুর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ নামের এক পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পড়ে সেই আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারী ফায়ার সার্ভিসের মোট দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারনা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে, ২০টি দোকানের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তুষভান্ডার বাজার বনিক সমিতির সভাপতি আবু তালেব মিলু জানান, তুষভান্ডারের সবুজ নামের এক পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। সেই আগুনের লেলিহান শিখা মুহুতেই বাজারের গালামাল, কসমেটিক, চায়ের দোকানসহ ছোট- বড় ২০টি দোকান ছড়িয়ে পুড়ে দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১