বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০২৪

সড়কে এক একটি গর্ত যেন ছোট ছোট পুকুর


সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রতিদিন সড়কটি দিয়ে সাধারণ মানুষসহ পর্যটকদের পরিবহনের লাইটেস,পাজেরোসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু গত এক যুগ ধরে সড়কটি মেরামতের কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সড়কে ভাঙাচুরা আর খানাখন্দেই নয় বড় বড় গর্তে পরিনত হয়েছে। দেখলে মনে হবে একেকটি গর্ত যেন ছোট ছোট পুকুর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের সড়কটিতে এমনি অবস্থা বিরাজ করছে।

বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে,সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। বিশ্বম্ভরপুর উপজেলার শেষ অংশে শক্তিয়ারখলা বাজার। এরপর তাহিরপুর উপজেলা শুরু। এই বাজারটিতে ছোট বড় দুশতাধিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই বাজারের আশ পাশের ১০টি গ্রামের কৃষকগন তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পন্য সামগ্রিই বিক্রি করতে নিয়ে আসে। সেই পন্য জেলা সহ বিভিন্ন উপজেলায় যানবাহনে করে পাঠানো হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে চলাচল করে।

কিন্তু প্রায় এক যুগ ধরে বাজারটির প্রধান সড়কটি মেরামত না করায় ছোট ছোট গর্তে পানি জমে থাকার পর এখন বড় আকার ধারন করছে। এ কারনে সড়ক দিয়ে যানবাহন চলাচল করার সময় দুই পাশে দোকানে ময়লা পানি ও কাঁদা ছিটেঁ গিয়ে পড়ছে। অনেক সময় দূর্ঘটনার শিকার হচ্ছে। যার ফলে বাজারের ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারছেন।

পর্যটক বহনকারী লাইটেস চালক জামিল আহমেদ জানান,তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর,শিমুল বাগান,শহীদ সিরাজলেকসহ বিভিন্ন পর্যটন স্পষ্টে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের নিয়ে চলাচল করতে গিয়ে শক্তিয়ারখলার বাজারে চরম দুর্ভোগের শিকার হচ্ছি।

সড়ক দিয়ে চলাচলকারী অটোরিকশা চালক আমিনুল ইসলাম জানান,সড়কের মধ্যে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিনত হয়েছে। আমরা যাত্রী নিয়ে ,চলাচল করতে গিয়ে অনেক সময় দূর্ঘটনার শিকার হই। যাত্রীরা কষ্টে করে এই ভাংঙ্গাচুরা সড়কের কারনে।

বাজারে ব্যবসায়ী আলমগীর হোসেন জানান,এই সড়কের জন্য আমরা ব্যবসায়ীরা আছি চরম দুর্ভোগের মধ্যে। ব্যবসা করা এখন কঠিন হয়ে পড়েছে। এই বেহাল সড়ক দিয়ে সরকারের বড় বড় কর্মকর্তারা চলাচল করলেও সড়কটি মেরামত কোনো পদক্ষেপ গ্রহণ করে নি।

বাজার কমিটির সভাপতি আব্দুল বাছিত জানান,দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে শক্তিয়ারখলা বাজারের শেষ পর্যন্ত এই সড়কটি বাজারের ব্যবসায়ীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পর্যটকদের জন্যেও। কিন্তু মেরামত না করায় সড়কটিতে প্রতিদিনেই দুর্ঘটনা ঘটছে। তবে কাজের বরাদ্দ এসেছে খুব শ্রীঘই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন জানান,বিশ্বম্ভরপুর বাজার থেকে আনোয়ারপুর ভায়া শক্তিয়ারখলা বাজার এর মধ্যে বাঘমরা এলাকায় ২টি ব্রীচসহ ১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে নতুন পাড়া এলাকায় কাজ শুরু হয়েছে। খুব তারাতারী বাকী অংশের কাজ ও শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১