বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০২৪

গরু চোরা কারবারি-ডাকাত সংঘর্ষে নিহত ১


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে রামু উপজেলার গর্জনিয়ায় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা ‘গরু পাচারকারী চক্রের সদস্যদের সাথে ডাকাতদলের সদস্যদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল নাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আবুল কাশেম (৪৭) গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। ঘটনায় আহত মনির আহমদ (৪০) গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার মৃত আলী মদনের ছেলে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান আবু তাহের দেওয়ান। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১