বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২৪

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাচ্চাদের মাঝে ক্রিকেট ব্যাট ও বল উপহার দিলেন


ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে বাচ্চাদের। এতে বাচ্চারা খেলাধুলার প্রতি আগ্রহ থাকলে মোবাইল ফোনের প্রতি আসক্তি হবে না। নিয়মিত খেলাধুলা করলে বাচ্চাদের মন ও শারীরিক সুস্থতা বজায় থাকবে। তেমনি বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্বুদ্ধ করা জন্য গত মঙ্গলবার ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মো :আব্দুল্লা আল মামুন বাচ্চাদের মাঝে ক্রিকেট ব্যাট ও বল উপহার দিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, হিসাবরক্ষক কর্মকর্তা শহীদুল ইসলাম ও সাংবাদিক নবীন চৌধুরী। জানা যায়, উপজেলা চত্বর প্রতিদিন ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলতে আসে।এই উপজেলার চত্বরেই নির্বাহী কর্মকর্তার অফিস রয়েছে। গত সোমবার অফিস কার্যক্রম শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছোট ছোট বাচ্চাদের সাথে ক্রিকেট খেলেন। এতে বাচ্চারা এই কর্মকর্তার সাথে খেলে আনন্দ মেতে উঠে। সে সময় তিনি বাচ্চাদের ক্রিকেট খেলার আগ্রহ দেখে বাচ্চাদের উদ্দেশ্যে বললেন ক্রিকেট ব্যাট ও বল উপহার দেওয়া হবে তোমাদের। তাই গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো:আব্দুল্লা আল মামুন নিজ অফিস রুমে ডেকে বাচ্চাদের হাতে তুলে দেন ক্রিকেট ব্যাট ও বল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১