বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২৪

মহা তাবু জলসার মাধ্যমে শেষ হলো ৮ম সেনবাগ উপজেলা স্কাউটস সমাবেশ


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে ৪দিনব্যাপী অনুষ্ঠিত ৮ম সেনবাগ উপজেলা স্কাউটস সমাবেশ মহা তাবু জলসার মাধ্যমে শেষ হয়েছে । মঙ্গলবার রাতে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু এবং মাস্টার আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত মহা তাবু জলসায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন,নোয়াখালীর সহকারী জেলা প্রশাসক (এডিসি) মিণ্টন রায়,সেনবাগ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরী, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার (ভূমি)জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি সামছু উদ্দিন আহমেদ রিয়াদ, স্কাউটস উপকমিশনার কবির আহমদ, আক্রাম হেসেন, মশিউর রহমান, কমিশনার এএনএম শহিদ উল্লাহ প্রমুখ। গত ৫ মে সেনবাগ কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাধিক স্কাউটস মহা তাবু জলসায় অংশ গ্রহণ করে ৫ মে মহা তাবু জলসার মাধ্যমেরসমাপনী অনুষ্ঠান করা হলেও আনুষ্ঠানিক ভাবে শেষ হয় বুধবার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১