বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে


ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বয়সের একটা পর্যায়ে যখন কোন মানুষের আয় করার সক্ষমতা থাকেনা,তখন পেনশন স্কিমের মাধ্যমে ওই ব্যক্তির কারও উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়েনা। এই যে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা করার চিন্তা এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব। এ স্কীম সম্পর্কে জানতে এবং স্কিমে অন্তর্ভুক্ত হতে সোনালি ব্যাংক সহ নির্দেশিত স্থানে ব্যবস্থা রয়েছে। তিনি সবাইকে এ স্কিমের আওতাভুক্ত হবার আহবান জানান। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ রোববার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিন বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। উপজেলা কর্মকর্তা বি,এম,কুদরত -এ -খুদার সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার মুজিবুল হক,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলার অফিসার বৃন্দ,নানা শ্রেণীপেশার নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১