বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২৪

সেনবাগে ৬ শ পিজ ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী আছমা গ্রেফতার


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬শ পিজ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাজ্ঞী আছমা বেগম (৩২) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আছমা থানার এসআই সাইফুল ইসলাম,এএসআই কাউছার আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ৫নং ওয়ার্ড মহিদীপুর গ্রামের দুলা কাজীর বাড়ীর জনৈক মফিজুর রহমান রাজুর বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারি মাদক সম্রাজ্ঞী আছমা বেগমকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার নিকট থেকে ৬শ পিজ ইযাবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আছমা ভোলার শশীভূন উপজেলার আঞ্জুরহাট গ্রামের (নাংলা পাতা,আব্দুর রশিদ ফরাজী বাড়ী) মোঃ নুরুজ্জামান মেয়ে এবং সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন রাজারামপুর গ্রামের চিহিৃন্ত মাদক কারবারী ইউনুস ফকিরের দ্বিতীয় স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৪ ইং।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১