বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২৪

বৃষ্টি ও শীতল আবহাওয়ার জন্য, সেনবাগে ইসতিস্কার নামাজ আদায়


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ সহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি জন্য বৃষ্টি ও শীতল আবহাওয়া কামনায় সালাতুল ইসতিস্কার নামাজ আদায় করেছে সেনবাগের কয়েক শ আলেম,ওলামা সহ ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে আল্লাহ নিকট গুনা মাপ চেয়ে বিশেষ মহান মোনাজাত করে বৃষ্টি ও শীতল আবহাওয়ার জন্য দোয়া করা হয়।

ছমির মুন্সির হাট পশ্চিম বাজার মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ইসতিস্কার নামাজে দোয়া পরিচালনা করেন, চৌমুহনী বড় মসজিদের ইমাম ও চৌমুহনী জামেয়া ইসলামীয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুল কাদের। নামাজ পূর্ববর্তী বয়ন করেন ছমির মুন্সিরহাট তাহসিনুল কোনআন মাদরাসার মুহতামিম ক্বারী মাওলানা মনিরুল ইসলাম ও সেনবাগ ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান। এ সময় কয়েকশ মুসল্লি সালাতুল ইসতিস্কার নামাজে অংশ গ্রহণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১