আপডেট : ২৭ April ২০২৪
সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই, খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার ২ নং কেশারপাড় ইউপির ৬ নং ওয়ার্ড বীরকোট কানকিরহাট টু বীরকোট পাকা রাস্তার পশ্চিম পাশে অধীকারী পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের বস্তায় ০৪টি কার্টন ভর্তি ২৪ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েস হুইসকি মদ উদ্ধার করেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ ইব্রাহীম সেনবাগ থানার পুলিশ কর্তৃক ২৪বোতল পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১