বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২৪

সরিষাবাড়ীতে মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা নূরানী তা- লীমুল কোরআন মাদ্রাসা, এতিম খানা, হেফ্জ ও কিতাব খানায় সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ ও মহিলা মাদ্রাসার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

(২৭ এপ্রিল) শনিবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ আবদুর রশিদ এমপি।

বিশেষ অতিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডঃ মোঃ হারুন অর রশিদ, সহ সভাপতি এম এ গণি, পৌর আওয়ামীলীগে সভাপতি মিজানুর রহমান, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য ফতেহ লোহানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১