আপডেট : ২৩ April ২০২৪
নওগাঁ প্রতিনিধি: বীমা গ্রহণের ৯০ দিন পর গ্রাহকের মৃত্যু, ৭ লাখ ২০ হাজার টাকার দাবি পরিশোধ করলো ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। বীমা পলিসি গ্রহণের তিন মাস পর মৃত্যুবরণ করায় ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর যৌথ উদ্যোগে ছায়া' সঞ্চয় নিরাপত্তা বীমার একজন বীমা গ্রাহক মৃত বেবি বেগমের পরিবারকে এই টাকা পরিশোধ করা হয়। তিন মাস বয়সের এই বীমা পলিসির বিপরীতে সম্প্রতি গ্রাহকের পরিবারকে এই প্রথমবারের মতো মাদারীপুর শাখা অফিস রাজশাহী অঞ্চল-১ থেকে মৃত বেবি আক্তারের (সদস্য নং ১০৪ ও ভিও কোড ৪৩৫৪) জমাকৃত ৩০ হাজার এবং ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা সহ সর্বমোট ৭ লাখ ২০ হাজার বীমার টাকা নমিনি তার ছেলে মোঃ রিপন এর হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর উক্ত বীমা গ্রাহক ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মাসিক ১০ হাজার টাকা জমা হিসেবে ৫ বছরের জন্য একটি ডিপিএস করেন এবং এর সাথে ৭ হাজার ১'শ টাকা জমা দিয়ে ছায়া সঞ্চয় নিরাপত্তা বিমার একটি পলিসি গ্রহণ করেন। তিনি ৩ মাসে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা ব্র্যাক এ জমা রাখেন। অনাকাঙ্ক্ষিত ভাবে গত ৭ ই জানুয়ারি ২০২৪ তারিখে বেবি বেগম মৃত্যুবরণ করেন। গতানুগতিক নিয়ম অনুযায়ী যেকোনো পলিসির কাগজপত্র ও তৃতীয় কিস্তি প্রিমিয়াম জমা হওয়ার পর আনুষঙ্গিক দাপ্তরিক কাজ সম্পন্ন করে পলিসি বীমা দলিল গ্রাহকের নিকট হস্তান্তর করতে কমপক্ষে তিন মাসের সময় প্রয়োজন হয়। এই পলিসির ক্ষেত্রেও কোন ভিন্নতা ছিল না। বদলে দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রিয়জন হারানো পরিবারটির পাশে দাঁড়ানোর ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর এলাকার অধিবাসী মৃত বীমা গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানটি পরিবারের সুবিধার্থে ব্র্যাক মাদারীপুর শাখা অফিসে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ব্র্যাক মাদারীপুর এরিয়া কার্যালয়ের এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্র্যাকের সদস্য এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে মৃত বীমা গ্রাহকের নমিনি হিসেবে তার বড় ছেলের হাতে চেক হস্তান্তর করেন, ব্র্যাক ডিভিশনাল ম্যানেজার (দাবি)ওয়েস্ট-১ জনাব কে,এ রহমান,আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাজশাহী-১ অঞ্চলের মোঃ আব্দুল মতিন খান, সিনিয়র ম্যানেজার মাইক্রো ইন্স্যুরেন্স মাইক্রোফাইন্যান্স ব্র্যাকের উম্মে কুলসুম ও এভিপি গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের নওশীন নাহার হক,গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের শারমিন আক্তার শাওন, আঞ্চলিক ব্যবস্থাপক রাজশাহী-৩ মাইক্রোফাইন্যান্স (দাবি) জান্নাতুল ফেরদৌস, আঞ্চলিক ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) আবদুল্লাহ আল নোমান, রাজশাহী ২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ সিরাজুল ইসলাম ও মাদারীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) সুদর্শন রায়। অল্প দিনের ও কম বয়সের বীমা পলিসিটির পূর্ণাঙ্গ বীমা দলিল তৈরির কার্যক্রম চলাকালীন সময়ে উত্থাপিত বীমা দাবিটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায় মৃত বীমা গ্রাহকের পরিবার ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তারা আরও বলেন, সকল জীবন বীমা কোম্পানি যদি অঙ্গীকার রক্ষায় একইভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বদলে যাবে বীমার প্রতি সাধারণ মানুষের ধারণা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১