আপডেট : ২১ April ২০২৪
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারের চাঞ্চল্যকর কলেজ ছাত্র শাওন হত্যা মামলা তিন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মামলার ৩নং আসামি সেনবাগ উপজেলার বীর নারায়নপুর গ্রামের নওশাত প্রকাশ নুসাদ (২০), ৪নং আাসামী দক্ষিণ রাজারামপুর গ্রামের নুর নবীর ছেলে আরাফাত (২১) ও ৭নং আসামি দক্ষিণ রাজারামপুর গ্রামের মোস্তফার ছেলে দিদার হোসেন প্রকাশ শামীম (১৯)। শনিবার দিবাগত রোবাবর গভীর রাতে শামীমকে সেনবাগের সিমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন মনোয়ারা জেনারেল হাসপাতাল এলাকা থেকে র্যাপিট অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-১১) এবং নওশাদ প্রকাশ নুসাদ ও আরাফাতকে সিলেটের সুনামগঞ্জ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খোরশেদ আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, একজনকে র্যাব -১১ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। অপর দুইজনকে রাতে সিলেটের সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা সেনবাগে উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে । থানায় আসলে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত ১৭ এপ্রিল বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজারে বৈশাখি মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এফ-১০ নামের একদল কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির ১নং ওয়ার্ড উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির সৌদি প্রবাসী জসিম উদ্দিন প্রকাশ কচির ছেলে মাহিরুল ইসলাম প্রকাশ শাওন (২০) মারা যায়। শাওন দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। এ ঘটনায় জাহিদুল ইসলাম প্রকাশ পিয়াস (২১) ও মেহেদী (২৩) আহত হয়েছে। এদের মধ্যে পিয়াসের অবস্থা সংটাপন্ন।ওই ঘটনায় নিহত শাওনের মা আঞ্জুমান আরা রুমা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ আরো অনেকের নামে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা ১৩ তারিখ ১৮/৪/২৪ইং।
ৎ
হত্যাকাণ্ডের ঘটনার ৪দিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় শনিবার (২০ এপ্রিল) বিকেলে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে এলাকাবাসী ও সহপাঠীরা সেবারহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। এরপর র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১