আপডেট : ২১ April ২০২৪
নড়াইল প্রতিনিধি: নড়াইলে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার ( ২১এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নের বাহির গ্রামে এ র্ঘটনা ঘটে। নিহত দুইশিশু আপন ভাই বোন। তারা বাহিরগ্রাম গ্রামের জালাল মোল্লার সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্লা একুট দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছু সময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন বাবা জালাল মোল্ল্যা । খোজাখুজির একপর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১