আপডেট : ২১ April ২০২৪
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে আসন্ন ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শনিবার(২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বীরতারা, বানিয়াজান, যদুনাথপুর, জামতলী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে গণ সংযোগ করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব মুকুল। আবু তালেব মুকুল বলেন, আমি যদি ভাই চেয়ারম্যান নির্বাচিত হতে পারি এই ধনবাড়ী উপজেলা থেকে মাদক নির্মূলে এলাকাবাসী কে সাথে নিয়ে এক যোগে কাজ করে যাবো। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য , ক্রীড়া এবং উন্নয়নমূলক সকল কাজ সহ জনগণের সঠিক সেবা নিশ্চিতে কাজ করে যাবে। তবে আমি আগে থেকেই জনগণের আছি আগামী দিনেও সুখে-দু:খে পাশে থাকব ইনশাআল্লাহ। এসময় বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন টুক্কু, আব্দুল বাছেদ, স্বাস্থ্য পরিদর্শক মঞ্জিল, সমাজসেবক আলমগীর হোসেন, মো: রিপন, নাদিম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপজেলায় আবু তালেব মুকুল সহ আরো চার জন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, সোহেল তালুকদার, জহিরুল ইসলাম কালু ও সাইফুল ইসলাম বকল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১