বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার


জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের অজুখানা থেকে  শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতক কে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, রাতে কে বা কারা শিশুটিকে মসজিদের অজুখানায় রেখে চলে যায়। এক পর্যায়ে কান্নার আওয়াজ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে শিশুটি কে পড়ে থাকতে দেখে  হোসেনপুর থানায় খবর দিলে পুলিশ সহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো সংবাদ মাধ্যম কে জানান, ছেলে শিশুটিকে রাত প্রায় ১টার দিকে আমাদের হাসপাতালে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নিয়ে আসা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেই সঙ্গে নিবির পরিচর্যার জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা শিশুটির সার্বক্ষণিক পরিচর্যার জন্য হাসপাতালের নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১