বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২৪

কটিয়াদীতে সৈয়দ মাজহারুল হক ফাউন্ডেশন কর্তৃক হত দরিদ্র নারী পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ


 কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পারদিয়াকুলে সৈয়দ মাজহারুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার তিন শতাধিক হত দরিদ্র, শারীরিক প্রতিবন্ধী,নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

চলমান পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারো সৈয়দ মাজহারুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হত দরিদ্র অসহায় শারীরিক প্রতিবন্ধী তিন শত নারী ও পুরুষদের মাঝে এই বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে । সোমবার ১ এপ্রিল বিকালে কটিয়াদী উপজেলার পারদিয়কুল গ্রামের সৈয়দ বাড়ীর আঙ্গিনায় এই বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। বস্ত্র  সামগ্রী বিতরণ করেন সৈয়দ মাজহারুল হক ফাউন্ডেশনের ভার প্রাপ্ত সভাপতি সৈয়দ রফিকুল হক।

এ সময় বস্ত্র সামগ্রী বিতরণ করলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রিপন মিয়া, এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ রোকন উদ্দিন খান, মোঃ মিনহাজ উদ্দিন খান, মোঃ মুসলিম উদ্দিন খান, মোঃ জামাল মিয়া ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন। উল্লেখ্য যে সৈয়দ মাজহারুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার হত দরিদ্র অসহায় নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে এতে পল্লী এলাকার অসহায় হত দরিদ্র, শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষগন সৈয়দ মাজারুল হক ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে। সৈয়দ মাজারুল হক ফাউন্ডেশন এর এ  ধরনের কার্যক্রমের জন্য ফাউন্ডেশনটি এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসা স্থান অর্জন করে চলেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১