বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২৪

বাঁশখালীতে এক কোটি তেরো লাখ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে এক কোটি তেরো লাখ একষট্রি হাজার টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বৈলছড়ি ইউপির ধলা রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ ও বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন। এসময় ইউপি সদস্য বিকাশ দত্ত, ঠিকাদারি প্রতিষ্ঠান আল আরিফ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. শহিদুল্লাহ, মাওলানা নুরুন্নবী, মাওলানা মো. শোয়াইবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাঁশখালী প্রধান সড়ক থেকে বৈলছড়ি ইউপির ধলা সড়কের পাঁচ কিলোমিটার অংশ কার্পেটিং করা হবে। যার ব্যয় নির্ধারণ করা হয়েছে এক কোটি তেরো লক্ষ একষট্টি হাজার টাকা।

বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন বলেন, নির্বাচনের আগে এলাকার ভোটারদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি কার্পেটিং করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় এলাকার লোকজনের মতো আমিও আনন্দিত। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১