বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২৪

শিবালয়ে কাঠের মার্কেটে অগ্নিকাণ্ড,২০টি স্থাপনা পুড়ে ছাই


মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় বাজারে কাঠ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ভুস্মিভূত হয়েছে। সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান, একটি বাড়ি, 'স' মিলসহ অন্তত ২০টি স্থাপনা ছাই হয়ে যায়।

জানা গেছে, সোমবার শেষ রাতে কাঠ মার্কেট ফার্নিচার দোকানে আগুনের প্রথম সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পার্শ্ববর্তী দোকান, 'স' মিল, বাড়িসহ অন্যান্য স্থাপানায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী আধঘণ্টার মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২০/২২টি স্থাপনা পুড়ে বোস্মিভূত হয় ।

ক্ষতিগ্রাস্ত শচিন সূত্রধর জানান, ভোর রাতে হটাৎ স্ত্রী পোড়া গন্ধ পেয়ে বাড়ির সবাইকে জাগায়। আমরা সবাই ঘর থেকে বের হবার কিছুক্ষণের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধু পরনের জামা-কাপড় ও পকেটে থাকা ২০০ টাকা ছাড়া কিছুর নেই। সবই আগুনে পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছি।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতিরি সভাপতি মো. ইকবার হোসেন জানান, বাজারের এ ভয়াবহ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যবসায়ী ভয়াবহ আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় নিঃস্ব ও সংসার চালানো দায় হয়ে পড়বে।

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক মো. নাদির হোসেন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত। তবে, তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১