বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২৪

বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করলো যুক্তরাষ্ট্র


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে। তাদের দাবি, এটাই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলী। এর নাম দেওয়া হয়েছে ডেভিন। 

কগনিশনের তৈরি কৃত্রিম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন নিজ থেকে স্বয়ংক্রিয়ভাবে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখা, ত্রুটি ঠিক করার কাজ করতে পারে। এরপর সে কোডকে ওয়েবসাইট ও ভিডিওতে রূপ দিতে সক্ষম। যদিও এতদিন কোনো ওয়েবসাইট তৈরি বা ভিডিও তৈরির জন্য পুরোপুরি কোনো প্রোগ্রামের ওপর নির্ভর করা সম্ভব ছিল না। 

গত বছর মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট, গিটহাব ও ওপেন এআই মিলে কোপাইলট নামের একটি চ্যাটবট তৈরি করেছিল। চ্যাটবট হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়।

ডেভিন নামের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো একে বাড়তি নির্দেশ দিতে হয় না। একটি কমান্ড দিলেই তা পুরোপুরি একটি ওয়েবসাইট বা সফটওয়্যার প্রোগ্রামে রূপ দিতে পারে। এতে করে সফটওয়্যার প্রকৌশলীদের অনেক সময় বেঁচে যায়। স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ সম্পাদন বা কোড লেখা ছাড়াও এটি নিজে থেকেই পুরো সফটওয়্যার প্রকল্প শেষ করতে পারে।

কোপাইলটের ওপর ভিত্তি করেই ডেভিন নামের সফটওয়্যার উন্নয়নের সহকারী এ প্রকৌশলীকে তৈরি করা হয়েছে। একে সফটওয়্যার উন্নয়নের সহকারীর পরবর্তী স্তর হিসেবে তুলে ধরেন এর নির্মাতারা। 

খবর: এনডিটিভি 

/আসিফ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১