বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২৪

মুসলিম ফুটবলারদের জন্য অস্ট্রেলিয়ান লিগের নতুন উদ্যোগ


সারাবিশ্বে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। যে মাসে প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নারী-পুরুষের ওপর রোজা রাখা আবশ্যক। সূর্যাস্তের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। সূর্যাস্তের পরপরই রোজা ভঙ্গ করেন তারা। আর এই পবিত্র মাসে নিজেদের পুরাতন রীতি বদল করছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর ‘অস্ট্রেলিয়ান এ-লিগ’।

লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের রমজানেই প্রথমবারের মতো এ-লিগে চালু হবে ইফতার ব্রেক। যেসব ম্যাচ সূর্যাস্তের সময়ে চলবে, সেসব ম্যাচেই দেখা যাবে এমন নিয়ম। এর অধীনে কোনো দল মাঠে থাকা রেফারির অনুমতি সাপেক্ষে ৯০ সেকেন্ডের জন্য বিরতির সময় পাবে।

এসময় মুসলমান খেলোয়াড়রা নিজেদের ইফতার শেষ করবেন। এরপরেই তারা আবার মাঠের খেলায় ফিরে যাবেন। অস্ট্রেলিয়াতে আজ মঙ্গলবার থেকে শুরু হবে মহিমান্বিত এই মাস। হিজরি ক্যালেন্ডারের নবম এই মাসের জন্য বিশেষ এই নিয়ম আগে থেকেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে চালু আছে।

পিএফএ প্রধান নির্বাহী কর্মকর্তা বু বুশ নিজেদের লিগে ইফতার বিরতি চালুর কথা নিশ্চিত করেছেন, ‘পূর্বের মৌসুমে রমজান যারা পালন করেছেন, তাদের বেলায় আমরা লক্ষ্য করেছি, তারা শুধু প্র্যাকটিস বা প্রস্তুতিই না, ম্যাচ চলাকালেও আমাদের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১