বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২৪

কেরানীগঞ্জে জমি দখলে নিতে গোডাউন ভাঙার অভিযোগ 


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা এলাকায় হাসনাবাদ হাউজিং সোসাইটির মধ্যে অবস্থিত সাড়ে ৬ শতাংশ জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। জমিতে থাকা গোডাউন বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে- এমন অভিযোগ এনে জমিটির দেখভালের দায়িত্বে থাকা আমমোক্তার মো: ওহিদুল ইসলাম রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বেয়ারা মৌজার আরএস খতিয়ান ৬৪৪ ও দাগ নং ৫৬৯ এ ৪০ শতাংশ জমির কাতে সাড়ে ৬ শতাংশ জমি ২০০৫ সালে রফিকুল ইসলাম রাফি ক্রয় করেন। পরে তিনি জমিটি দেখভালের জন্য ওয়াহিদুল ইসলামকে আমমোক্তার নিযুক্ত করেন।

জমিটি ক্রয় করার পর দীর্ঘদিন সাইনবোর্ড দিয়ে জানানও দেন এবং ভোগদখল করে আসছেন। আমমোক্তার দেয়ার সম্প্রতি জমিটি দখলে নিতে সাবেক মহিলা মেম্বার আফরোজা আক্তার ভুট্টো, তার স্বামী কোরবান আলী ভুট্টো সেখানে সাইনবোর্ড টানিয়ে দেয়। এরপর শনিবার ভোররাতে তারা ও তাদের ছেলে আশিকের নেতৃত্বে বুলডোজার দিয়ে জমিতে থাকা গোডাউনটি ভেঙে দেয়া হয়।

ওহিদুল ইসলাম জানান, এঘটনায় রবিবার আফরোজা আক্তার ভুট্টো, কোরবান আলী ভুট্টো ও আশিককে দায়ী তিনি সাধারণ ডায়েরি করেছেন। 

এবিষয়ে কোরবান আলী ভুট্টো বলেন, ওই জমি আমাদের। আমাদের গোডাউন তারা ভেঙে দিয়ে উল্টো আমাদের নামে জিডি করেছে।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১