বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২৪

সুনামগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ভূয়া দুই সেনা সদস্যকে আটক করেছে জনতা


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই ভূয়া সেনা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারের দক্ষিন পার্শ্বে। আটককৃতরা হলেন,সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও গ্রামের একলাছ মিয়ার পুত্র সুলভ মিয়া (২৬) একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র গোলাম হোসেন খোকন (৩০)। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,ভূয়া সেনাবাহিনী পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে শাহাব উদ্দিন নামক এক ব্যক্তির পিকআপ ভ্যান গাড়িতে তাদেরকে নিয়ে সুনামগঞ্জ যেতে বলে। গাড়ির ড্রাইভারকে তাদের সাথে সুনামগঞ্জ যেতে বললে ড্রাইভার যেতে না চাইলে গাড়ির কাগজপত্র দেখাতে বলে। কিন্তু ড্রাইভার দেখাতে না পারলে তারা সেনাবাহিনীর ভয় দেখায় এবং তার কাছে নগদ ৫০,০০০ হাজার টাকা চাদা দাবি করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সাধারণ জনগনের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেনাবাহিনী পরিচয় দানকারী ২জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার সাধারণ জনগন তাদের আটক করে থানায় সংবাদ দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের দেহ তল্লাশী করে তাদের নিজের ছবি সম্বলিত একটি প্লাস্টিকের আইডি কার্ড যাতে বাংলাদেশ সেনাবাহিনী লেখা আছে, গায়ে পরিহিত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোষাকের সাদৃশ্য একটি টি শর্ট যাতে ARMY লেখা আছে,একটি মানিব্যাগ যাতে ARMY লেখা আছে।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয় জনতা দুই ভূয়া সেনা সদস্যকে চাদাবাজির অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১