বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২৪

মানিকগঞ্জে এতিম শিশুদের মধ্যে মাগুরা গ্রুপের ঈদ উপহার বিতরণ


মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় ঈদ-উল-ফিতরের ঈদকে সামনে রেখে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার পক্ষ থেকে  এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বিকেলে শহরের বেউথা এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের ৭০ জন অসহায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।স এসময় সরকারি শিশু পরিবারের সহকারি  তত্ত্বাবধায়ক মো শফিকুল ইসলাম, এ্যাড বজলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম উপস্থিত ছিলেন।

শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে এ্যাড বজলুর রহমান  বলেন, বর্তমান সমাজে দুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর মত লোকের সংখ্যা খুবই কম। অসহায় শিশুদের মাঝে মাগুরা গ্রুপের ঈদের এই উপহার আমার কাছে খুবই ভালো লেগেছে । এখানে মানসম্মত পোশাক পেয়ে বাচ্চাদের মুখের হাসি দেখে মনের অজান্তেই হৃদয়টা জুড়িয়ে গেল। সকলের পক্ষ থেকে মাগুরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১