আপডেট : ০৭ March ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যশনালের উদ্যোগে সুনামগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা বিএনপির সহ-সভাপতি নেতা রেজাউল হক ও সেলিম আহমদ। সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের জেলা কমিটির সভাপতি শাহ আবু নাসের। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাঈমুর রহমান। আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। সভায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগণ কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ে করণীয় গুলো তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দলগুলো এই ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করণীয় কি হতে পারে সে সকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়। এছাড়াও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এমএএফ সাব-কমিটির দু'জন সদস্য তাদের কমিটির বেস্ট প্র্যাকটিস এবং অগ্রগতি তুলে ধরেন। এসব সমসস্যা সমাধানে নানা পরামর্শ ও আলোচনা হয়। তা স্বস্ব দলনেতা তা উপস্থাপনা করেন। তারা উল্লেখ করেন পুরুষতান্ত্রিক নেতৃত্বের অবসান ঘটাতে হবে। অর্থনৈতিক বৈষম্য নিরসন করতে হবে। সম বন্টন করতে হবে। পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনে নারী প্রার্থীকখে দেখা হয়। নারীদের সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারীদের যথাযথ সম্মান দেখাতে হবে। সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নারীদের এগিয়ে আসতে সহযোগিতা করতে হবে। ডেমোক্রেসি ইন্টারন্যশানাল আয়োজিত এই সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১