আপডেট : ০৭ March ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য,জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু,হাওর বাঁচাও আন্দোলন উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু,হাওর বাঁচাও আন্দোলন জেলা সভাপতি ইয়াকুব বখত,হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সাইদ,শফিক মিয়া,বোরহান উদ্দিন দোলন,এডঃ সবিতা চক্রবর্তি,এডঃ মনিষ কান্তি দে,মহসিন রেজা মানিক,হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটি মহিম তালুকদার,সাংবাদিক এ কে কুদরত পাশা,শহীদনুর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এই প্রতিবাদ সমাবেশ সর্বস্তরের জনগণসহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্ধ একাত্মা প্রকাশ করেন। সমাবেশ বক্তব্যগন বলেন,ফসল রক্ষা বাঁধ নির্মানে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মান করা হয়নি। এখনও বাঁধ নির্মানের কাজ চলছে। কিন্তু ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বাঁধের কাজ শেষ করার নির্দেশনা ছিল। আজ ৭মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করতে পারে নি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা পিআইসিরা। বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারী দেয় বক্তব্য।
সমাবেশ বক্তাগন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনি হাজার হাজার কৃষকের ফসল রক্ষা বাঁধের বিষয়ে বিস্তারিত জানান কত টুকু কাজ হয়েছে,কিভাবে হয়েছে। কারন কৃষকগন কেউই জানে না বাঁধ কাজের পরিমান যা যানে তা হলে নিয়মবহির্ভূত ভাবে বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিক ভাবে বাঁধ নির্মান করা হয়নি। অনিয়ম কারীদের বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করাও হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১