আপডেট : ০৬ March ২০২৪
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ৬২২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য অ্যাড. শরিফা খানম ও মনির আহমেদ প্রিন্স, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, কৃতি শিক্ষার্থী নিপা খাতুন ও শফিকুল ইসলাম সাগর প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৬২২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করা হয়। বক্তারা, মেধাবী শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১