বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২৪

কালীগঞ্জে বেগম রোকেয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে বেগম রোকেয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে দুর্বাটি বেগম রোকেয়া একাডেমিক স্কুল মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমূল ইসলাম। 

একাডেমির প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নেয়ামত উল্লাহ, মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা, সাংবাদিক রফিক সরকার, বেগম রোকেয়া একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক সাবিকুন নাহার মিজু প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১