বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২৪

মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে বাবার মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আব্দুস সালাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বাসিন্দা, পেশায় কৃষক ছিলেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় চাটমোহর স্টেশনের মাঝামাঝি স্থানে তার মৃত্যু হয়।

মৃত আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, তার একমাত্র মেয়ের জামাই সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ৪-৫ মাস আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় তার মরদেহ বোচাগঞ্জে নেওয়া হয়। এসময় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর ভারপ্রাপ্ত স্টেশন সুপার এ বি এম জিয়াউর রহমান বলেন, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারেনি।

/মামুন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১