বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২৪

অস্বিত্ব সঙ্কটে কুষ্টিয়ার দৌলতপুরের হিসনা নদী


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া দৌলতপুরে একসময়ের খরস্রোতা হিসনা নদী এখন অস্বিত্ব সঙ্কটে ভুগছে।  নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাটসহ বহুতল ভবন।  কোথাও কোথাও বাঁধ দিয়ে নদীতে মাছ চাষও করা হচ্ছে।  আবার কেউ কেউ নদীর বুকে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন।  দখল করে দফায় দফায় নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে।  ফলে একসময়ের খরস্রোতা হিসনা এখন পরিণত হয়েছে মরা খালে।  এতে পরিবেশসহ জীববৈচিত্র পড়েছে হুমকির মুখে।

দখলে-দুষনে সরু মরা খালে পরিণত হয়েছে প্রবাহমান পদ্মা নদীর শাখা নদী হিসনা ।  এক সময়ের প্রবাহমান নদী এখন থমকে গেছে অবৈধ দখলের কারনে।  নদীর নাব্যতা ফিরে পেতে দখল ও দুষন মুক্ত করে খনণের দাবি এলাকাবাসির।

সরজমিনে দেখাগেছে কলকারখানা ও বসতবাড়ির বৈর্জ্য নদীতে ফেলে ভাগাড়ে পরিনত করেছে স্থানীয় প্রভাবশালীরা।  দুষিত কালোপানি ও ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট সাধারন মানুষ।  মূলত নদীরপাড়ে গড়ে ওঠা শিল্পকারখানা ও বসত বাড়িগুলো দখল করে রেখেছে এই হিসনা নদীকে।  তবে কর্তৃপক্ষ দখল উচ্ছেদ করে খননের আশ্বাস দিয়েছেন।

এই হিসনা নদী এক সময় ছিলো স্রোতশৈলী।  কাল ক্রমে এই হিসনা এখন জবর দখলে। অবৈধ দখল, দূষন মুক্ত ও খনন করলে হিসনার পুনঃজিবন ফিরে পাবে।  কলকারখানা, নদী তীরের বসত বাড়ির ও বাজারের যতো ময়লা আবর্জনায় ভরে গেছে, দুর্গন্ধ ছড়িয়েছে বাতাসে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  নদীটা দখলে সরু খালে পরিনত হয়ে গেছে, ম্যাপ দেখে মেপে দখলমুক্ত করে দুষীত পানি ও ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে পুনরায় খনন করে পুনরায় নদীর নাব্যতা ফিরে আনার দাবি এলাকাবাসির।

এবিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান প্রতিবেদককে বলেন, হিসনা নদী খনন কাজের প্রকল্প হাতে নেয়া হয়েছে, প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।  দখল উচ্ছেদ করে মোট ৪২ কি:মি খনন করা হবে তাতে হিসনা নদী পুনঃজিবন ফিরে পাবে।  দখল ও দুষন মুক্ত করে খনন হলে আবার পুর্বের ন্যায় হিসনা নদী তার যৌবন ফিরে পাক সেটাই চাই এলাকাবাসী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১