বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২৪

কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়িতে র‌্যাবের বিশেষ অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ছয়টি টিমের গ্রæপ লিডারসহ ৫০ জন কিশোর গ্যাং সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০ এর আভিযানিক দল। তাদের কাছ থেকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (১১টি লাঠি, ১৭টি চাকু, ০৫টি ছোড়া, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি ইলেক্ট্রিক শর্ট দেওয়ার মেশিন) উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাপিট এ্যাকশন ব্যালিয়ন র‌্যাব-১০ এর কার্যালয়ের কেরানীগঞ্জ রাজেন্দ্রাপুর,এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, এসময় তিনি বলেন, সারাদেশের কিশোর গ্যাংয়ের ভয়াবহ কালচার আকার ধারন করার কারনে এই ভয়াবহ থেওেক গতকাল আমাদের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ছয়টি গ্রুপের লিডারসহ কিশোর গ্যাংয়ের ৫০জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। অধিনায়ন আরো জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে যেমন, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা ও নাশকতা থেকে শুরু করে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা।

তিনি বলেন,তদন্তে জানাগেছে কিশোরদের ব্যবহার করছে একটি মহল বিভিন্ন সময় তাদের ব্যবহার করে নিজেদের সার্থ হাছিল করার করে আসছে। কয়েকজনের নাম উঠে আসলেও তদন্তের সার্থে নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং তিনি বলেন যাদের আশ্রায় ও ছত্রছায়ায় কিশোরগ্যাং ব্যবহার করেছেন আপনারাও সতর্ক হয়ে যান। এ সব খারাপ বা অপরাধ কাজে কিশোরদের  ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছয়টি গ্রুপের লিডাররা হলেন: টপবাজ গ্রুপের রাব্বি, গ্যাং স্টার প্যারাডাইস গ্রুপের- ইউসুফ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপেরর - সাইফুল, দে-দৌড় গ্রুপের -মাইদুল, হ্যাচকা টান গ্রুপের - শাহাদাৎ ও বুস্টার গ্রুপেরসহ ৫০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কিশোর গ্যাংরা হলোঃ  ১। মোঃ শাহাদাত হোসেন (৪৪),২। মোঃ রাজিব হাওলাদার (২৭), ৩। শাওন দাস (২১), ৪। মোঃ আশরাফুল (১৯), ৫। মোঃ ইভান (২১), ৬। মোঃ তাইজুল ইসলাম (২১), ৭। মোঃ আলম হোসেন (১৯), ৮। মোঃ সুজাল হোসাইন রিমন (১৯), ৯। মোঃ রতন (৩৬), ১০। মোঃ জুয়েল (২৮), ১১। মোঃ রায়হান খাঁন (২২), ১২। অদিত খান লিমন (২৪), ১৩। মোঃ সাইফুল ইসলাম (২৭), ১৪। গোলাম রাব্বি (২৫), ১৫। মাইদুল ইসলাম (২২), ১৬। মোঃ ইমরান মোল্লা (২৩), ১৭। মোঃ নাঈম (১৯), ১৮। মোঃ হাসান (২১), ১৯। মোঃ শাহজাহান (৪২), ২০। মোঃ আল আমিন (৩৬), ২১। মোঃ সিরাজুল ইসলাম (২৮), ২২। মোঃ মহসিন (৩০), ২৩। মোঃ রাজা (২৮), ২৪। খলিলুর রহমান মিলন (২৫), ২৫। আবু বক্কর সিদ্দিক (২৮), ২৬। মৃদুল (২২), ২৭। মোঃ ইউসুফ (২৮), ২৮। মোঃ রাশেদুল হাসান সাঞ্জু (২৩), ২৯।  মোঃ ইব্রাহীম (২৮), ৩০। মোঃ হাবিব আহম্মেদ হিরা (১৯), ৩১। মোঃ সজিব (১৯), ৩২। মোঃ আবির হোসেন (১৭), ৩৩। মোঃ শাকিব সিকদার (২৫), ৩৪। মোঃ হৃদয় (২২), ৩৫। মোঃ শান্ত (২১), ৩৬। সাব্বির হোসেন সিয়াম (১৮), ৩৭। মোঃ শাহিন (১৮), ৩৮। মোঃ ইমরান হোসেন রিফাত (১৮), ৩৯। সজীব (২১), ৪০। মোঃ ফেরদৌস (২১), ৪১। রাসেল (৪০), ৪২। মোঃ আরজু (৪২), ৪৩। মোঃ শাকিল (১৯), ৪৪। মোঃ সাগর (৩৫), ৪৫। মোঃ আলামিন (৩৪), ৪৬। মোঃ বিল্লাল হোসেন (২৬), ৪৭। মোঃ রুমান মিয়া (২৪), ৪৮। মোঃ রাসেল সর্দার (২৫), ৪৯। মোঃ বিপ্লব হোসেন (২৬) ও ৫০। মোঃ আসিফ (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (১১টি লাঠি, ১৭টি চাকু, ০৫টি ছোড়া, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি ইলেক্ট্রিক শক দেওয়ার মেশিন) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যা চেষ্টা এবং পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতেও কিশোর গ্যাং নির্মূলে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১