আপডেট : ২২ February ২০২৪
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা: জগৎ নারুলা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিএমএ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ এনজিওপ্লাস্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদ রোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, ল্যাব এইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ড: মাহবুবুর রহমান, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক আমেরিকা প্রবাসী প্রফেসর ডা. চৌধুরী হাফিজুল আহসান, যুগ্ন আহবায়ক ডা. মোঃ মোশাররফ হোসেন, সদস্য সচিব এ্যাড. মোঃ শাহ আলম টুকু। বক্তারা বলেন, বাগেরহাটে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছে। এটি হৃদরোগে আক্রান্ত রোগীদের উন্নয়নে কাজ করবে। দ্রুত সময়ে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের তত্বাবধায়নে একটি হৃদরোগ হাসপাতাল স্থাপনের আশা ব্যক্ত করেন আয়োজকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১