আপডেট : ২২ February ২০২৪
সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শশুরকে কুপিয়ে জখম করলো পুত্রবধূ। আবদুল মান্নান (৬৬) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পুত্রবধূ চামেলি আক্তার(৩৫) পলাতক রয়েছে। আহত মান্নানকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর মান্নানের আত্ম চিৎকারে তার বাসার সামনে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় গেইটের ভিতর পরে আছেন তিনি। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি জানান সন্ধার পর তার বাসায় ঢুকে বড় ছেলের ২য় বউ চামেলি আক্তার চাপাতি দিয়ে এলাপাথারি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। বড় ছেলে কাউসার সৌদি আরব থাকেন। এক কন্যা সন্তান রেখে কাউসারের বড় বউ মারা যাবার পর বিয়ে করেন চামেলি আক্তারকে। বিয়ের পর যশোরের পচাডাঙ্গা এলাকার মেয়ে চামেলি আক্তারের ঘরে দুই কন্যা হয়। বিয়ের পর প্রবাসি স্বামির সাথে স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। মান্নানের ছোট ছেলে রাসেল জানান, আহত আব্দুল মান্নান এখন আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত মান্নান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১