বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২৪

চাঁদপুরে ১১২মণ জাটকা জব্দ, জড়িত ৪০ জন আটক


চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪৮০ কেজি (১১২ মণ) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। একই সময় জাটকা পরিবহনে ব্যবহৃত ৭টি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানায় সাংবাদিকদেরকে এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।

তিনি জানান, আজ ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ থেকে প্রায় ২ হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় আড়াই হাজার কেজি জাটকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

এছাড়াও জাটকা পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাতটি অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় গরীব, দুস্থ ও অসহাদের মাঝে বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১