আপডেট : ১১ February ২০২৪
কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গড়তে সম্মত হয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন দলের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও পিপিপি দলের চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে। জিও টিভি জানিয়েছে, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বাড়িতে পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন শেহবাজ শরীফ। সেখানে বিলওয়াল ভুট্টোর সঙ্গে ছিলেন আসিফ আলি জারদারিও। ওই বৈঠকে ভাই নওয়াজ শরীফের তরফে বার্তা নিয়ে যান শেহবাজ। ভবিষ্যৎ সরকার কেমন হবে তা নিয়ে আলোচনা হয় সেখানে। ‘পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে’ দুই দল জোট সরকার গঠনে একমত হয়। তবে ক্ষমতা কীভাবে ভাগাভাগি হবে তা এখনও ঠিক হয়নি। এ জন্য আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ফলে কে প্রধানমন্ত্রী হচ্ছেন তা এখনও নিশ্চিত হয়নি। দুই দলের নেতাদের মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১