আপডেট : ১১ February ২০২৪
মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়ী অনুষ্ঠান ও নবাগত সুপার মাকসুদুল আলমের যোগদান উপলক্ষে সংবর্ধনা ও পদন্নোতি জনিত অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক, বর্তমান নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন বিএসসি এবং অত্র মাদ্রাসার দপ্তরির ক্বারি মোঃ রফিকুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেবুরুয়ারি) অনুষ্ঠিত উক্ত মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামাল হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কারিগর আজকের এই সকল শিক্ষাথীরা। তিনি শিক্ষাথীদের পরীক্ষায় সাফল্য কেমন করেন এবং প্রতিষ্ঠানের বিগত সময়ের ভালো ফলাফলের ধারাবিকতা বজায় থাকার জন্য আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মোহাম্মদ আরিফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার নবাগত সুপার, মাকছুদুল আলম, সাবেক শিক্ষক মোঃ নুরুল আমিন বিএসসি, জাফর আহমেদ, ক্বারী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১