আপডেট : ১১ February ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারো গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে এক সঙ্গে ৫টি গাড়ী। শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেলেও কারো নাম পরিচয় জানা যায়নি তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএমপির কর্ণফুলি থানার এএসআই বিল্লাল হোসেন জানান, বিকালে বঙ্গবন্ধু টানেলের ভতিরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেট কার ও ২টি মাইক্রোবাস রয়েছে। ৫টি গাড়ীই কমবেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনায় কবলিত ৫টি গাড়ী জব্দ করা হয়েছে। গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পর ৪ মাসে অন্তত ৭/৮টি ছোট বড় দুর্ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১