বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২৪

মেঘনা পেট্রোলিয়ামের এজিএম অনুষ্ঠিত


চট্টগ্রাম প্রতিনিধি:

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ৪৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৯ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সভাগুলো যথাক্রমে ১০ টায় ও ১১ টায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

উক্ত এজিএম ও বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। কোম্পানির ২০২২-২০২৩ হিসাব বছরে ৪৪২ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৪০ টাকা ৮৬ পয়সা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া সভায় ১৬০% নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।

সভার সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নূরুল আলম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১