বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২৪

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের ক্লাবে সাকিব


মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই অপ্রতিরোধ্য। মাঝে চোখের সমস্যার কারণে কিছুদিন ভোগান্তি পোহালেও আবারও পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। আজ শনিবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ১৬ বলে ২৭ রান।

এই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছালেন ৭ হাজার রানের ক্লাবে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টাইগার ওপেনার তামিম ইকবাল আগেই ছিলেন এই ক্লাবে। এবার যুক্ত হলেন সাকিব।

আর এই ৭ হাজার রান করার মধ্যে দিয়ে সাকিব গড়েছেন আরও এক রেকর্ড। টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচে ৭ হাজার রান এবং ৪০০ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন সাকিব।

এর আগে এই ক্লাবে ছিলেন মাত্র একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল এই ক্লাবে ছিলেন আগে থেকেই এবার যুক্ত হলেন সাকিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১